মুরগির ঠোঁট কাটার মেশিন

9,500.00৳ 

Category:

Description

মুরগির ঠোঁট কাটার মেশিন

মুরগীর ফার্মে মুরগীর বাচ্চার ঠোঁট কাটার জন্য ব্যবহার করা হয় ঠোঁট কাটার মেশিন মুরগির ঠোঁট বেশি লম্বা এবং সুঁচালো হলে এরা সহজে খেতে পারেনা ফলে পর্যাপ্ত পরিমাণ খাদ্য নষ্ট হয়

অনেক সময় এদের মধ্যে ঠোকরা ঠুকরির প্রবণতা বৃদ্ধি পায়। তাই নির্দিষ্ট বয়সে প্রতিটি মুরগির ঠোঁটের কিছু অংশ কেটে ফেলা হয়। একেই ডিবিকিং বলে।

মুরগির ঠোঁট যখন বড় হয় তখন এক মুরগি আরেক মুরগির ঠোঁট থেকে ভয় পায় এবং ভাবে যদি সে আগে নিজেকে রক্ষা করতে না পারে তাহলে সে আক্রমনের শিকার হবে তাই সে আগে ঠোকর দেয়ার চেষ্টা করে । এ সমস্ত ঠোকরা ঠুকরির সময় আহত মুরগির দেহ হতে রক্তক্ষরণ হয়। এছাড়া মুরগির ঠোঁট বেশি লম্বা এবং সুঁচালো হলে এরা সহজে খেতে পারেনা ফলে পর্যাপ্ত পরিমাণ খাদ্য নষ্ট হয়। তাই মুরগির ক্ষেত্রে ঠোঁট কাটার মেশিন ঠোঁট কেটে ছোট করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত লেয়ার (ডিম পাড়া) মুরগির ক্ষেত্রে। মুরগির ঠোঁট বেশি বড় থাকলে সে যেমন খাদ্যের অপচয় করে ঠিক তেমনি তার বড় ঠোঁটের বড়ত্ব দেখিয়ে অন্য মুরগিকে আক্রমণ করে থাকে। আর এ ধরনের মুরগির মধ্যে ডিম খাওয়ার প্রবণতাও বেশি থাকে। এর ফলে মুরগির উৎপাদনের অনেকটা ক্ষতি হয়।

এসব বন্ধ করতে মুরগীর ঠোঁট কাটার প্রয়োজন পরে। মুরগির ঠোটের সূচালো কিছু অংশ কেটে ফেলাকে মুরগির ঠোঁটকাটা বলে।

  • উৎপাদন দেশ: চায়না
  • প্রস্তুতকারক প্রতিষ্ঠান: Cheng Dong
  • মডেল নং: D1
  • মেটারিয়াল: মেটাল স্টিল
  • প্রয়োগ: মুরগির খামারে
  • ব্যবহার : মুরগির
  • মেশিনের ধরণ: অটোমেটিক
  • ভোলটেজ: ২২০ ভোল্ট
  • Provided By: 5r trims trading

যারা ঠোটকাটে বা ডিবেকার ম্যান তারা অনেকে প্রায়ই মুরগীর ঠোঁট হয় বেশি কাটে না হয় কম কাটে। কম কাটলে ঠোঁট বড় হয়ে যায় এবং ঠোকরা ঠুকরি করে। আবার বেশি কাটলে মুরগি ১ মাস খাবার খুব কম খায় ফলে ওজন কমে যায় এবং প্রোডাকশন ১ মাস পিছিয়ে যায়। স্টেস বেশি পড়ার কারণে বিভিন্ন রোগ ব্যাধি বেশি হয় যেমন: পক্স, মেরেক্স, রানিক্ষেত, মাইকোপ্লাজম, এন্টারাইটিস। ঠোঁটকাটার পর স্টেস হরমোন রিলিজ হয় ফলে খাবার ও পানির রুচি কমে যায় এবং ২-৪ দিন খাবার বা পানি তেমন খায় না।

হাঁস মুরগির খাবার বা ফিড বানানো মেশিন যা আপনার খামারের জন্য অনেক লাভজনক এবং সাশ্রয়ী। নিচের লিঙ্কে ক্লিক করে দাম ও বিস্তারিত জানতে পারেন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুরগির ঠোঁট কাটার মেশিন”

Your email address will not be published. Required fields are marked *